রিফান্ড পলিসি
আমাদের সকল কোর্স ডিজিটাল পণ্য — কেনার আগে নীতিমালা ভালোভাবে জেনে নাও।
সর্বশেষ হালনাগাদ: ২৫ জুন ২০২৬
নো-রিফান্ড নীতিমালা
e Shikkha Academy-এর সকল কোর্স, ব্যাচ ও স্টাডি ম্যাটেরিয়াল ডিজিটাল পণ্য। ডিজিটাল কনটেন্টের প্রকৃতির কারণে — পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথেই অ্যাক্সেস চালু হয়ে যায় — কোনো কোর্সের জন্য রিফান্ড, মানি-ব্যাক বা অর্থ ফেরত প্রযোজ্য নয়। অনুগ্রহ করে কেনার আগে কোর্সের বিবরণ ভালোভাবে দেখে নাও।
কেনার আগে নিশ্চিত হও
প্রতিটি কোর্স পেজে সিলেবাস, ক্লাস সংখ্যা, ফ্রি প্রিভিউ ও বিস্তারিত তথ্য দেওয়া আছে। কোনো প্রশ্ন থাকলে কেনার আগেই আমাদের সাপোর্টে যোগাযোগ করো — আমরা সাহায্য করতে প্রস্তুত। একবার পেমেন্ট সম্পন্ন হলে তা চূড়ান্ত বলে গণ্য হবে।
ডুপ্লিকেট বা ভুল পেমেন্ট
ভুলবশত দুইবার পেমেন্ট বা টেকনিক্যাল ত্রুটির কারণে অতিরিক্ত চার্জ হলে, পেমেন্টের ৭ দিনের মধ্যে প্রমাণসহ আমাদের জানালে যাচাই করে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। এটি শুধুমাত্র ডুপ্লিকেট/ভুল লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য, কোর্স অসন্তুষ্টির জন্য নয়।
যোগাযোগ
পেমেন্ট সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য support@eshikkhaacademy.com অথবা ১৬৯১০ নম্বরে যোগাযোগ করো।
