ব্যবহারের শর্তাবলী
e Shikkha Academy ব্যবহারের আগে এই শর্তাবলী পড়ে নাও।
সর্বশেষ হালনাগাদ: ২৫ জুন ২০২৬
অ্যাকাউন্ট ব্যবহার
অ্যাকাউন্টের নিরাপত্তা ও পাসওয়ার্ড গোপন রাখার দায়িত্ব ব্যবহারকারীর। একটি অ্যাকাউন্ট শুধুমাত্র এক ব্যক্তির ব্যবহারের জন্য — লগইন তথ্য অন্যের সাথে শেয়ার করা নিষিদ্ধ।
কোর্স অ্যাক্সেস
ভর্তির পর কোর্সের কনটেন্ট ব্যক্তিগত শিক্ষার জন্য অ্যাক্সেসযোগ্য। কোনো কনটেন্ট ডাউনলোড করে পুনঃবিতরণ, কপি বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
আচরণবিধি
প্ল্যাটফর্মে অন্য শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি সম্মানজনক আচরণ বাধ্যতামূলক। শর্ত লঙ্ঘন করলে পূর্ব নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট স্থগিত করার অধিকার আমরা সংরক্ষণ করি।
পেমেন্ট ও ডিজিটাল পণ্য
আমাদের সকল কোর্স ও কনটেন্ট ডিজিটাল পণ্য। পেমেন্ট সম্পন্ন হওয়ার সাথে সাথেই অ্যাক্সেস চালু হয়, তাই কেনার পর কোনো রিফান্ড বা মানি-ব্যাক প্রযোজ্য নয়। বিস্তারিত আমাদের রিফান্ড পলিসি-তে দেখো।
পরিবর্তন
আমরা প্রয়োজনে এই শর্তাবলী হালনাগাদ করতে পারি। গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে ব্যবহারকারীদের জানানো হবে।
